২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তল্লাশির নামে ‘টাকা হাতানো’: বগুড়ায় ৪ পুলিশকে প্রত্যাহার

বগুড়ায় দেহ তল্লাশি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 10:15 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

মঙ্গলবার সারিয়কান্দি থানা থেকে তাদের প্রত্যাহার করা হয়।

এরা হলেন, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও মো. জাহিদুল ইসলাম।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা বলেন, শুনেছি এক পথচারীর সাথে খারাপ ব্যবহার করেছে এবং তার কাছে থেকে নাকি টাকাও নিয়েছে পুলিশ সদস্যরা। এ ব্যাপাওে আমাকে অভিযোগ দিয়েছে।

“অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্লোজড করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গত সোমবার বেলা ৩টায় সারিয়াকান্দি ও সোনাতলা সীমানা সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজুর রহমানের ছেলে চৈতা (২৫)।  এ সময় ওই চার পুলিশ সদস্য চৈতার গতিরোধ করে। তার দেহ তল্লাশি করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়।  এরপর চৈতা নামের ঐ যুবক সারিয়াকান্দি থানায় অভিযোগ করে।  

সারিয়কান্দি থানার ওসি আল আমিন বলেন, চৈতার দেওয়া অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ৪ পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। 

“তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”