২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সাপের বিষসহ যুবক গ্রেপ্তার

ফেনীতে ২ পাউন্ড সাপের বিষসহ এক যুবককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 07:42 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

মঙ্গলবার দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের সদর উপজেলার দক্ষিন কাশিমপুর তাকে আটক করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

আটক মো. ইকবাল হোসেন (৩৫) নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম রুইয়া গ্রামের লতু মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, বিপুল পরিমান সাপের বিষ নোয়াখালী থেকে ফেনী আসছে তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাব। দুপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কের সদর উপজেলার দক্ষিণ কাশিমপুরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় নোয়াখালী থেকে র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে এর দুই আরোহী বাইক রেখে পালানোর চেষ্টা করে।

র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের একজন ইকবালকে আটক করতে সক্ষম হয়। তার সাথে থাকা একটি কাঁচের কৌটায় রাখা দুই পাউন্ড সাপের বিষ উদ্ধার করে।  তাদের ব্যবহৃত নম্বর প্লেট বিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‌্যাবকে এ বিষ বিদেশ থেকে চোরাই পথে আনা বলে আটক আসামি জানিয়ে বলেও বিজ্ঞপ্তিতে উল্লখ করা হয়েছে।

আটক ইকবালের বিরুদ্ধে মামলা দায়ের করে ফেনী মডের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছিল র‌্যাব।