২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গজারী বনে তরুণীর লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ঘন গজারী বন থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 03:27 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

রোববার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মৃত মদিনা (১৯) গলদাপাড়া গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার এসআই কামরুল ইসলাম বলেন, সকালে কাউকে কিছু না বলে মদিনা বাড়ি থেকে বাইরে যান। পরে বাড়িতে না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন স্বজনরা। সকাল ৯টার দিকে বাড়ির পাশে গজারী বনে গাছে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসআই কামরুল ইসলাম আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত করা হচ্ছে।