সিলেটে ১৩ র্যাব সদস্যের করোনাভাইরাস শনাক্ত
র্যাবের সিলেট ক্যাম্পে ১৩ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় তাদের পজেটিভ আসে বলে জানিয়েছেন র্যাব ৯-এর সহকারী পুলিশ সুপার ওবাইন রাখাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সিলেট ক্যাম্পের ২০ সদস্যের পরীক্ষা করা হলে তাদের মধ্যে এই ১৩ জনের পজিটিভ আসে। তাদের কয়েকজনের হালকা জ্বর-সর্দি থাকলেও অনেকের কোনো উপসর্গ নেই।
অনেকের উপসর্গ না থাকায় এই সদস্যদের পরীক্ষার উদ্যোগ নেওয়া হয় বলে তিনি জানান।
র্যাব কর্মকর্তা ওবাইন বলেন, আক্রান্ত র্যাব সদস্যদের ব্যারাকে আইসোলেশনে রাখা হয়েছে। তারা ভাল আছেন। প্রয়োজন হলে তাদের হাসপাতালে ভর্তি করা হবে।
