২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে দুর্ঘটনায় পরিকল্পনামন্ত্রী

সিলেট যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পড়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2020, 06:16 PM

Updated : 18 Aug 2022, 03:03 PM

এতে গাড়ির ক্ষতি হলেও তিনি অক্ষত রয়েছেন। আরেকটি গাড়িতে তিনি সিলেটে চলেও গেছেন।

বুধবার সকাল সাড়ে ৭টায় রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও মন্ত্রীর সহকারী জানিয়েছে।

পরিকল্পনামন্ত্রীর গাড়িচালক মো. নেসার সাংবাদিকদের বলেন, নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় নারায়ণগঞ্জগামী একটি প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে ধাক্কা দেয়। মন্ত্রী অক্ষতই ছিলেন। তিনি গাড়ি পরিবর্তন করে প্রটোকলের গাড়ি নিয়ে পুনরায় সিলেট রওনা হন।

প্রটোকলের গাড়িটি মন্ত্রীর গাড়ির সামনেই ছিল। দুর্ঘটনায় মন্ত্রীর পাজেরো গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Image
এম এ মান্নান (ফাইল ছবি)

এম এ মান্নান (ফাইল ছবি)

পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন বলে জানান তার চালক নেসার।

ঘটনাস্থলে উপস্থিত রায়পুরা থানার এসআই মো. শাহীন বলেন, “এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মন্ত্রী মহোদয় সুস্থ আছেন এবং তিনি অন্য একটি গাড়িতে করে প্রটোকলসহ সিলেট সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়ে গেছেন।”

প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই শাহীন।