প্রবীণ রাজনীতিক জহিরুল ইসলামের মৃত্যু
বঙ্গবন্ধুর সহচর প্রবীণ রাজনৈতিক নেতা জহিরুল ইসলাম মারা গেছেন।
সোমবার বিকাল পৌনে ৩টায় চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে বড় ছেলের বাসায় প্রবীণ এ নেতা মারা যান বলে জানিয়েছেন প্রয়াতের মেজ ছেলে রাশেদুল ইসলাম।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন ধরণের বার্ধক্যজনিত রোগে ভুগে ৮১ বছর বয়সে মারা যান
তিনি ৭০-এর নির্বাচনে কক্সবাজারের বমহত্তর চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত আসনে পাকিস্তানের গণপরিষদের সদস্য নির্বাচিত হন এ আইনজীবী। মুত্তিযুদ্ধ সংগঠনে কক্সবাজারে পালন করেন অন্যতম ভূমিকা। এছাড়াও কক্সবাজারে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় তার রয়েছে ভূমিকা।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ছিলেন।
সোমবার মাগরিব নামাজের পর চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
