২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসের চাল বাজারে বিক্রি, ডিলার কারাগারে

হবিগঞ্জের লাখাই উপজেলায় ওএমএসের চাল বাজারে বিক্রি করায় এক ডিলারকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার ডিলারশিপ বাতিলেরও সুপারিশ করা হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 09:38 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

সোমবার লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের ফুলতলি বাজারে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, গোপন সংবাদ পেয়ে ফুলতলি বাজারে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির ওএমএসের সাড়ে তিন টন চাল বাজারে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

“পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালতে ডিলার উজ্জ্বল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার ডিলারশিপ বাতিলের প্রস্তাবও করা হয়।”

অভিযানে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, এডিএম অমিতাভ পরাগ তালুকদারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।