রাঙামাটিতে মরা গরুর মাংস বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা
রাঙামাটির কাপ্তাই নতুন বাজার এলাকায় মরা গরুর মাংস বিক্রির অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে মো. আব্দুল মান্নান এক ব্যক্তিকে এই জরিমানা করা হয় বলে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল নিয়েছেন।
কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ মো. একরামুল হক বলেন, মান্নান মরা গরুর মাংস বিক্রি করছেন এমন সন্দেহে বাজারের বণিক কল্যাণ সমিতির সদস্যরা মাংস জব্দ করেন। পরে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা এসে মান্নানকে আটক করেন।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মান্নান ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
