কোভিড-১৯: গাজীপুরে আরও ১১ পোশাক শ্রমিক আক্রান্ত
গাজীপুর নগরীর এক কারখানার ছয় জনসহ আরও ১১ পোশক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২৭ জন পোশাক শ্রমিকের দেহে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হলো।
শনিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, ঢাকা থেকে ১৪ মে প্রাপ্ত সর্বশেষ নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় ১১ জন পোশাক শ্রমিকের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।
“তাদের মধ্যে গাজীপুর মহানগরে নয় জন এবং কালিয়াকৈর উপজেলায় দুইজন রয়েছেন। এর আগে জেলায় ১৬ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন জেলায় মোট কোভিড-১৯ শনাক্ত ২৭ জন পোশাক পটাওয়া গেল।”
তিনি জানান, নতুন আক্রান্ত এই পোশাক শ্রমিকদের মধ্যে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার নয়াপাড়ার একই কারখানার ছয় জন, কোনাবাড়ি থানার আমবাগ এলাকার একজন, বাসন থানার ইসলামপুরের নাওজোরের একজন ও নলজানির একজন এবং কালিয়াকৈর উপজেলার দুই জন রযেছেন।
তারা প্রত্যেকে নিজ নিজ ভাড়া বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে নুরুল ইসলাম জানান।
