২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২৯ জন

গাজীপুরে আরও ১২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 09:31 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, সর্বশেষ ৪৬৪ জনের নমুনা পরীক্ষার ফলাফলে গাজীপুরে ১২৯ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ আসে।

এ নিয়ে জেলায় মোট ৪৯৬ জন কোভিড-১৯ আক্রান্ত হলেন বলে তিনি জানান।

“নতুন আক্রান্তদের মধ্যে সদরের ৭০ জন, কালীগঞ্জের ১০ জন, কালিয়াকৈরের ১১ জন, কাপাসিয়ার ৩ জন এবং শ্রীপুরের ৩ জনের পরীক্ষা হয়েছে ঢাকায়। অপর ৩২ জনের পরীক্ষা হয়েছে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে।”

এ যাবৎ গাজীপুরে ৫ হাজার ২৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান।