২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরও ১০ জনের করোনাভাইরাস শনাক্ত

গাজীপুরে গত চব্বিশ ঘণ্টায় আরও ১০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 11:52 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান রোববার এ কথা জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় প্রাপ্ত করোনাভাইরাস আক্রান্তের সবাই গাজীপুর সদর উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, জেলায় এযাবৎ চার হাজার ৭৫ জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৩৪৯ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। রোগমুক্ত হয়েছেন ১৬২ জন।