করোনাভাইরাস মহামারীতে ঝুঁকি এড়াতে দীর্ঘদিন বন্ধ থাকার পর শপিংমল ও দোকানপাট খোলায় রংপুর নগরীতে সংক্রমণ ঝুঁকির শঙ্কা প্রকাশ করেছেন অনেক ক্রেতা। তবে ব্যবসায়ীরা ঝুঁকি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।
আফতাবুজ্জামান হিরু
রংপুর প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
10 May 2020, 09:32 PM
Updated :
10 Oct 2022, 07:09 PM
রোববার সকাল থেকে নগরীর জেলা পরিষদ সুপার মার্কেট, গোল্ডেন টাওয়ার, জাহাজ কোম্পানি মোড় এলাকার সবকটি শপিংমল খোলা দেখা গেছে।
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও সরেজমিনে তা মানার বিষয়টি তেমনভাবে দেখা যায়নি। কিছু কিছু দোকানে ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে।
একমাসের বেশি অবরুদ্ধ অবস্থায় থাকার মধ্যে দেশের দোকানপাট বন্ধ ছিল। এই অবস্থায় ১০ মে থেকে সরকার সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খোলা অনুমতি দিয়েছে। এতে কোনো কোনো জেলায় যেমন শপিংমল, দোকানপাট খুলেছে, তেমনি কোনো কোনো জেলায় ব্যবসায়ীরা না খোলারও সিদ্ধান্ত নিয়েছেন।
মোবাইল ফোন কিনতে আসা আজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই নেই। মনে হচ্ছে, মানুষের মাঝে করোনার কোনো ভয় নাই। একজন আরেকজনের গায়ে গা লাগিয়ে কেনাকাটা করছেন। আর দোকানদাররা নিষেধ করছেন না। এভাবে চলতে থাকলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে। তবে আমি মনে করি দ্রুত দোকান বন্ধ করে দেওয়া দরকার।”
স্থানীয় সাংবাদিক নাজমুল ইসলাম নিশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই মুহূর্তে যেহেতু রংপুর জেলায় ভাইরাস ব্যাকভাবে ছড়াচ্ছে সেহেতু শপিং মলগুলো বন্ধ করে দেওয়া দরকার। মার্কেটিংয়ের চেয়ে জীবন রক্ষা করা জরুরি বলে আমি মনে করি।”
মানবাধিকার কর্মী কামরুল ইসলাম ভরসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেঁচে থাকলে ব্যবসা করা যেতে পারে। আর যদি নাই বাঁচতে পারি তাহলে ব্যবসা করে লাভ কী। দোকানপাট বন্ধ করে দেওয়া দরকার। সামাজিক দূরত্ব বজায় রাখা দরকার। যেভাবে রংপুর জেলায় করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে তাতে কেউ বাঁচতে পারবে না এর হাত থেকে।”
রংপুর জেলা দোকান মালিক সমিতির নেতা জুয়েল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ইতোমধ্যেই বড় বড় মার্কেটগুলোর প্রবেশপথে জীবাণুমুক্তকরণের সবকিছু প্রস্তুতি গ্রহণ করেছি। কেউ মার্কেটে প্রবেশ করার সময় তাকে জীবাণুমুক্ত করবে। প্রতিটি মার্কেটের বাইরে অস্থায়ী পানির ট্যাংক বসানো হয়েছে এবং হাত ধোয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। আমরা দ্রুত শারীরিক তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার বসানোর কাজ করছি।”
দোকানগুলোর মালিক-কর্মচারী-নিরাপত্তাকর্মীসহ সকলকেই হ্যান্ড গ্লাভস, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য বলা হয়েছে বলে তিনি জানান।
মার্কেটগুলোতে অন্য এলাকার বাসিন্দাদের প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড তল্লাশি করতে নিরাপত্তাকর্মীদের বলা হয়েছে।
আতঙ্কিত না হয়ে নিজেদের স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে নির্ভয়ে কেনাকাটা করতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন জানান আমাদের মার্কেটগুলোতে সব ধরনের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা কাজ করে যাচ্ছি যেন কোনোভাবেই কোনো ক্রেতা-বিক্রেতা সংক্রমিত না হন।”
করোনাভাইরাস মহামারীতে ঝুঁকি এড়াতে দীর্ঘদিন বন্ধ থাকার পর শপিংমল ও দোকানপাট খোলায় রংপুর নগরীতে সংক্রমণ ঝুঁকির শঙ্কা প্রকাশ করেছেন অনেক ক্রেতা। তবে ব্যবসায়ীরা ঝুঁকি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।
প্রকাশিত: ২১:৩২, ১০ মে ২০২০ | আপডেট: ১৯:০৯, ১০ অক্টোবর ২০২২