২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৭ জন সুস্থ

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৩২ জনের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জেলার সিভিল সার্জন জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2020, 01:38 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, সর্বশেষ শনিবার একজন চিকিৎসকসহ মোট তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এই তিনজনের দুইজন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তাদের একজন চিকিৎসক। অন্যজন উপজেলার এক গৃহবধূ।

এই নিয়ে এ জেলায় মোট আক্রান্ত মোট ৩২ জনের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন বলে জানান সিভিল সার্জন।