কক্সবাজারে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত
কক্সবাজার মেডিকেল কলেজের পরীক্ষাগারে আরও ১১ জনের দেহে করোনাভাইরাস সংগ্রমণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া একথা জানান।
তিনি বলেন, সোমবার কক্সবাজারের আটটি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ১৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ১১ জনের করোনাভাইরাস পজিটিভ হয়েছে।
"এ নিয়ে কক্সবাজার জেলায় করোনাভাইরাসে ৪৯ জন শনাক্ত করা হলো।”
অনুপম বড়ুয়া জানান, তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় আক্রান্ত শনাক্তের সংখ্যা ৫৫। এর মধ্যে ৪৯ জন কক্সবাজারের; বাকি ছয় জন পাশের বান্দরবান জেলার বাসিন্দা।"
তিনি জানান, গত ৩৪ দিনে এই মেডিকেলে মোট ১৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ৫৫ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল।”
স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে মহেশখালীতে ১০ জন, টেকনাফে পাঁচ জন, উখিয়ায় ছয় জন, রামুতে এক জন, চকরিয়ায় ১৫ জন, কক্সবাজার সদরে নয় জন এবং পেকুয়ায় তিন জন। বাকি ছয় জন বান্দরবান জেলার।
