২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ

রাজশাহীতে সড়ক অবরোধ করে ত্রাণের জন্য বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকালে নগরের কেদুর মোড় এলাকায় এ বিক্ষোভ হয়। এ সময় ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর বিরুদ্ধে ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 03:16 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

বিক্ষোভে অংশ নেওয়া অটোরিকশা চালক কলিমউদ্দিন বলেন, “ত্রাণ দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র কার্ডের ফটোকপি নিয়েছিলেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী। কিন্তু আমাদের ত্রাণ দেওয়া হয়নি। ত্রাণ না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি।”

ত্রাণ দেওয়া না হলে লকডাউন তুলে নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আরমান আলী বলেন, “সোমবার সকাল থেকে কিছু অটোরিকশা চালক গ্যারেজ খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছিল। পরে প্রশাসনের লোকজন গিয়ে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা চলে যায়।”

ত্রাণের বিষয়ে তিনি বলেন, আমার এলাকার নিম্ন আয়ের মানুষের তালিকা করে ‘সুন্দরভাবে’ ত্রাণ দেওয়া হয়েছে।”