২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: কেরাণীগঞ্জে আরও ১৭ জন আক্রান্ত

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় শিশুসহ আরও ১৭ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 10:51 AM

Updated : 18 Aug 2022, 02:58 PM

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেন জানান, পরীক্ষায় এই ১৭ জনের পজিটিভ আসার খবর রোববার পেয়েছেন তারা। আট থেকে ৫৮ বছর বয়সী এই ১৭ জনের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, এই নিয়ে এ উপজেলায় মোট ২১০ জনের কোভিড-১৯ শনাক্ত হল। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলে তিনি জানান।

কেরাণীগঞ্জে আক্রান্তদের মধ্যে ২০ জনই পুলিশ সদস্য।

কেরাণীগঞ্জ থানার ওসি কাজী মাইনুল ইসলাম, রোববার পর্যন্ত গত ১৫ দিনে তাদের থানায় এই ২০ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।