২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে নতুন ২০ শনাক্তে আক্রান্ত বেড়ে ১৯৩

ঢাকার কেরানীগঞ্জে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও ২০ রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৩ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 01:02 AM

Updated : 18 Aug 2022, 02:58 PM

শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, ১৪ থেকে ৬০ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

“আজ রাত ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে আসা পরীক্ষার ফলাফলের মাধ্যমে নতুন করে ওই ২০ রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মী রয়েছেন।”

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান,

নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৩ জনে।

এছাড়াও এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও স্বাস্থ্য কর্মকর্তা জানান।