২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে নিহত ২

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষি শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুই জন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2020, 08:49 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাজিনগর ইউনিয়নের কুমারগাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার কুমারপাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) ও জিল্লুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।

আহতরা হলেন একই গ্রামের আলাউদ্দিনের ছেলে মিলন (৩২) এবং আব্দুল খালেকের ছেলে শাহিন (১৭)। তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।