২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে এক চিকিৎসক আক্রান্ত

শেরপুরে এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে পুরো জেলায় মোট ৩০ জনের এ রোগ শনাক্ত হল।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2020, 05:01 PM

Updated : 18 Aug 2022, 02:57 PM

জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, বৃহস্পতিবার ২১ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে পাঠানো হয়েছিল।রিপোর্টে এক চিকিৎসকের কোভিড-১৯ পজেটিভ আসে।

তাকে শেরপুর টাউনের চকপাঠক এলাকায় নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

আনোয়ারুর রউফ বলেন, আক্রান্ত ৩০ জনের ১৮ জনই স্বাস্থ্য বিভাগের।তাদের মধ্যে পাঁচজন চিকিৎসক, দুইজন অ্যাম্বুলেন্স চালক, তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান ও আটজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন।

“ছয়জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ২৪ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়েছে। ২১ জন বর্তমানে শেরপুরে চিকিৎসাধীন রয়েছেন।”