২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: কক্সবাজারে আরও তিনজন শনাক্ত

কক্সবাজারে নতুন করে আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৩ জনে দাঁড়াল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 05:53 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

এর মধ্যে উখিয়ায় দুইজন ও চকরিয়ায় একজন রয়েছেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবর রহমান বলেন, বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সন্দেহভাজন ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

“ফলাফলে তিনজনের পজেটিভ এবং ৯২ জনের নেগেটিভ এসেছে।”

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৩ জনে দাঁড়াল জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া, ঢাকা ও নারায়ণগঞ্জসহ তাবলীগ ফেরত মুসল্লি রয়েছেন। এছাড়া কয়েকজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, গত ২৮ দিনে কলেজের ল্যাবে মোট ১০৯৭ জনের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। 

“এদের মধ্যে কক্সবাজার জেলার ২৩ জনসহ মোট ২৫ জনের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।”