গাইবান্ধায় আরও একজন আক্রান্ত, মোট ১৯
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত্রের সংখ্যা ১৯ জন হল।
বুধবার গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত রোগীর বাড়ি পলাশবাড়ি উপজেলার উপজেলার ঢোলভাঙ্গা গ্রামে।
সিভিল সার্জন বলেন, “আক্রান্তদের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ১৭ জন গাইবান্ধা সদর জেনারের হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। আর একজন মারা গেছেন।”
এছাড়া জেলায় ১ হাজার ১৪৬ জন হোম কোয়ারেন্টিনে এবং ৩৫ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তিনি।
