২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: কেরানীগঞ্জে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

ঢাকার কেরানীগঞ্জে এক পুলিশসহ নতুন আরও আট রোগী শনাক্ত হওয়ায় উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৩ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 01:13 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মীর মোবারক হোসেন এ কথা জানান।

এ স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্তদের মধ্য দুইজন উপজেলার জিনজিরা, তিনজন শুভাঢ্যা, দুইজন আগানগর ও একজন শাক্তা ইউনিয়নের বাসিন্দা। এদের বয়স ১৬, ২৬, ২৭, ৩২, ৩৪, ৪০, ৪২ ও ৫২ বছর।

“আজ সন্ধ্যায় পরীক্ষার ফলাফলের মাধ্যমে একদিনে নতুন করে ওই ৮ রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এক এএসআই রয়েছেন।”

এছাড়াও এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

ডা. মোবারক জানান, ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

এএসআই আক্রান্তের বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান জানান, এ থানায় পুলিশ সদস্যদের দুভাগে ভাগ করা হয়েছে। এক সপ্তাহ এক ভাগ ডিউটি করেন অপর ভাগ ছুটিতে থাকেন। আক্রান্ত পুলিশ সদস্য ছুটিতে বাড়িতে থাকা অবস্থায় হাট-বাজারে যাওয়ার কারণে হয়ত আক্রান্ত হয়েছেন। এজন্যে থানার কাযক্রম চলমান রয়েছে।