২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: কক্সবাজারে নতুন আক্রান্ত ৫

কক্সবাজারে নতুন করে আরও পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৯ জনে দাঁড়াল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2020, 06:18 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

কক্সবাজারের সিভিল সার্জন ডা.মাহবুবর রহমান বলেন, নতুন আক্রান্তদের মধ্যে উখিয়ায় দুইজন এবং রামু, চকরিয়া ও মহেশখালীতে একজন করে রয়েছেন।

“এছাড়া রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে থাকা চিকিৎসাধীন দুইজনের নতুন করে নমুনা পরীক্ষায় ফলাফলে পজেটিভ এসেছে।”

জেলায় আক্রান্তরা সবাই চট্টগ্রামের সাতকানিয়া, ঢাকা ও নারায়ণগঞ্জসহ তাবলীগ ফেরত মুসল্লি বলে জানান সিভিল সার্জন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া বলেন, গত ২৬ দিনে কলেজের ল্যাবে সন্দেহভাজন ৯২৬ জনের করোনাভাইরাস টেষ্ট করা হয়।