২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে নতুন ৬ রোগী শনাক্ত

ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ছয়জন কোভিড-১৯ রোগী শনাক্তের পর এ উপজেলায় আক্রান্তের  সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 11:15 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

রোববার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মীর মোবারক হোসেন জানান, আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বয়স ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজন নারী বাকি সবাই পুরুষ।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, এছাড়া এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার বৃদ্ধের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে জানিয়ে মোবারক বলেন, “কেরানীগঞ্জে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।”