২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় করোনাভাইরাসে সংক্রমিত দ্বিতীয় শনাক্ত রোগীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 08:28 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, শনিবার বিকালে রাজধানীর মিরপুরের রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

মৃত ওই ৬০ বছর বয়সী ব্যক্তির বাড়ি রংপুর জেলায়। তার স্ত্রী দোহারের চমৎকার বিড়ি ফ্যাক্টারির শ্রমিক।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম বলেন, তিনি সম্প্রতি ঢাকার দোহারে আসেন। এখানে আসার পর তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। ফলাফলে তিনি সংক্রমিত নিশ্চিত হয়ে চিকিৎসার জন্য তাকে গত বুধবার ঢাকার মিরপুর রিজেন্ট হাসপাতালে পাঠানো হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে তার মৃত্যু হয়েছে বলে সন্ধ্যায় হাসপাতাল থেকে ফোনে আমাদের জানানো হয়।”

ঢাকাতেই নিহতের লাশ দাফনের ব্যবস্থা করা হবে বলে এ স্বাস্থ্য কর্মকর্তা জানান।