২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় আইসোলেশনে একজনের মৃত্যু

ভোলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির দুইদিন পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 06:14 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

শনিবার ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমান বলেন, “শুক্রবার রাত থেকে ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয় এবং শনিবার সকালে তিনি মারা যান। তবে করোনাভাইরাসে যে তার মৃত্যু হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না।”

জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন,“মারা যাওয়া ব্যক্তির  ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল। হঠাৎ করেই শ্বাসকষ্টে হয়ে তার মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে মারা যাননি।”

গত ২৩ এপ্রিল ওই বৃদ্ধকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। কিন্তু তার রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।  

এদিকে জেলায় করোনভাইরাস সন্দেহে নতুন তিনজনসহ ২৪ দিনে ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে শনিবার পাওয়া ২২৬ জনের রিপোর্টে নেগেটিভ এসেছে। বাকি রিপোর্ট অপেক্ষমান।

সিভিল সার্জন বলেন, জেলায় দুইজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মোট ১১৯৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েয়েছে হয়েছে, যার মধ্যে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৫০৮ জন।