২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে আরও এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2020, 03:34 PM

Updated : 08 Apr 2022, 12:41 AM

তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের টেকনিশিয়ান বলে সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন জানান।

তিনি বলেন, “আক্রান্ত ব্যক্তিকে বর্তমানে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ মোট ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া এ পর্যন্ত জেলায় মোট ১৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোরে পাঠানো হয়েছিল। শনিবার সকাল পর্যন্ত মোট ৫২টি নমুনার ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে মোট সাতজন করোনাভাইরাস আক্রান্ত।”

এছাড়া জেলার লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের প্রথম আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল নেগেটিভ আসায় তাকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হয়েছে বলে সিভিল সার্জন জানান।  

পুরনো খবর:

নড়াইলে ৪ চিকিৎসক আক্রান্ত