২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আরও একজন আক্রান্ত

কুড়িগ্রামের চিলমারীতে আরও এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 08:26 PM

Updated : 08 Apr 2022, 12:40 AM

আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা নামাচর গ্রামে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয়জনে দাঁড়াল বলে শুক্রবার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান।

কোভিড-১৯ এর ৩১টি নমুনার ফলাফল এ দিন কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে আসে। বকিদের ফলাফলে করোনাভাইরাস নেগেটিভ রয়েছে।

গত ১৯ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত ৩০ বছরের বয়সী ওই যুবকের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয় বলে সিভিল সার্জন জানান।

জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রৌমারী উপজেলায় তিনজন, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর এবং চিলমারী উপজেলায় একজন রয়েছেন।