২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ধর্ষণ মামলায় মুদি দোকানি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার পলাতক আসামি এক মুদি দোকনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 02:16 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

র‌্যাব-১১ কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, বৃহস্পতিবার রাতে দক্ষিণ হামছাদী এলাকা থেকে আব্দুল কাদেরকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

আব্দুল কাদের ওই এলাকার সুলতান আহাম্মেদের ছেলে। তিনি এলাকায় মুদির দোকান চালান।

মামলার এজাহারে বলা হয়, গত ৬ এপ্রিল বিকালে ৩৫ বছরের বয়সী প্রতিবন্ধী এক নারী নিজ বাড়ি থেকে পাশে বোনের বাড়ি যাচ্ছিলেন। এ সময় পথে ওঁৎ পেতে থাকা আব্দুল কাদের তাকে তুলে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

র‌্যাব কর্মকর্তা আবু ছালেহ বলেন, “এ ঘটনার পরদিন ওই নারীর ভাই বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। ঘটনার পর থেকে কাদের পলাতক ছিল। র‌্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। ”