২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এক চিকিৎসক আক্রান্ত

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকসহ চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 05:40 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

সোমবার ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো নমুনার প্রতিবেদনের বরাতে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. সাইফুল ইসলাম এ তথ্য জনান।

সাইফুল বলেন, “তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের একজন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনাভাইরাস নমুনা সংগ্রহকারী দুইজন ল্যাব টেকনেশিয়ানের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।”

সোমবার পর্যন্ত গাজীপুরে চিকিৎসক ও নার্সসহ ৫২জন স্বাস্থ্যকর্মীর এ রোগের সংক্রমণ ধরা পড়েছে বলে জনান তিনি।