২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আইসোলেশন ওয়ার্ডে একজনের মৃত্যু, নমুনা সংগ্রহ

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 01:59 PM

Updated : 08 Apr 2022, 12:39 AM

মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তি মারা যান। তার বাড়ি সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামে।

পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি জরুরি বিভাগে ভর্তি হয়। তার মধ্যে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।”

মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “করোনাভাইরসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারণে ওই ব্যক্তির বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের প্রটোকল মেনেই তার লাশ দাফন করা হবে।”