গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুর নগরীতে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে কোনাবাড়ি দেওলিয়াবাড়ি এলাকায় করিম স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
“খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৯টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”
তিনি জানান, আগুনে তুলা, সুতা ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
