রাঙামাটিতে জ্বর-শ্বাসকষ্টে তরুণের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ বলেন, “১৮ বছর বয়সী ওই তরুণ শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে করোনাভাইরসের উপসর্গ দেখে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। তার নমুনাও সংগ্রহ করা হয়। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।”
পরে চট্টগ্রাম নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে ছেলেটি মারা যান বলে তার বড় ভাই জানান।
বাঘাইছড়ির ইউএনও আহসান হাবিব জিতু বলেন, ছেলেটির বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে হয়েছে।
