টিসিবির তেল পাওয়া গেল ব্যবসায়ীর খাটের ভেতর, আটক ২
ন্যায্যমূল্যে বিক্রির জন্য টিসিবির এক হাজার লিটারের বেশি ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে রংপুরের এক ব্যবসায়ীর বাড়ি থেকে। এক সময় ওই ব্যবসায়ীসহ দুইজনকে আটক করা হয়েছে।
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার গভীর রাতে নগরীর পার্বতীপুর এলাকায় এই অভিযান চালায়।
আটকরা হলেন হানিফ মিয়া (৫৮) ও লাল মিয়া (৫২)।
“ওই বাসার ভিতরে বিশেষ কায়দায় বক্স খাটের ভিতরে রাখা টিসিবির সয়াবিন তেলের দুই লিটারের ২৫৯টি এবং পাঁচ লিটারের ১৪৪টি বোতল উদ্ধার করা হয়। এতে মোট তেলের পরিমাণ ১২৩৮ লিটার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, করোনাভাইরাসের কারণে ছুটির মধ্যে মানুষের কাছে ন্যায্যমূল্যে টিসিবির নানা পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রয় চলছে।
“কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছেন। তাদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।”
