২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা পৌরসভায় ত্রাণ চেয়ে বিক্ষোভ

সাতক্ষীরা পৌরসভার বাঁকাল ইসলামপুর (চর) এলাকার লোকজন ত্রাণের দা্বিতে বিক্ষোভ করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 06:04 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার সুবিধা বঞ্চিত নারী-পুরুষ জেলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভে অংশ নেন।

পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান।

বিক্ষোভ শেষে সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি ইয়ার আলী ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী আশরাফুল আলম ও মাসুম বিল্লাহ বক্তব্য দেন।

আবুল হোসেন বলেন, “বাঁকাল ইসলামপুর (চর) এলাকার ভূমিহীন জনপদের প্রায় পাঁচ হাজার মানুষ কেউ এখনও ত্রাণ পায়নি। বারবার বলার পরেও স্থানীয় কাউন্সিলর কর্ণপাত করেননি। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নামতে হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম বলেন, ইসলামপুর চরে ২০০’শ পরিবারকে দেড় হাজার করে টাকা এবং ২০০ জনকে চালের কার্ড করে দেওয়া হয়েছে।

বরাদ্দ সাপেক্ষে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং আগামীতে হবে বলে জানান তিনি।