২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর জেলা অবরুদ্ধ

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে শেরপুর জেলা অবরুদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 05:15 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

বুধবার রাতে জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়- “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ শেরপুর জেলায় প্রবেশ করতে এবং এ জেলা হতে অন্য কোনো জেলায় কেউ যেতে পারবে না। উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও এ নিষেধজ্ঞা বলবৎ থাকবে। বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহণ ও জনসমাগম। তবে জরুরি পরিসেবা এ আওতায় থাকবে না।”

জেলা প্রশাসক বলেন, লকডাউন ঘোষণার পরই জেলার প্রতিটি প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। সরকারি বিধি-নিষেধ কার্যকর করতে জেলা ও উপজেলা শহর, ইউনিয়ন ও প্রতিটি গ্রাম-জনপদে আরও বেশি সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।