২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতফেরত আরও ১০ বাংলাদেশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের কারণে ভারতে আটকে থাকা আরও দশ বাংলাদেশি পাসপোর্টযাত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 04:01 PM

Updated : 08 Apr 2022, 12:38 AM

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এসআই আবদুল হামিদ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে ওই দশজন দেশে ফেরেন।

তিনি বলেন, ভারত ফেরতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

ইমিগ্রেশন শেষে তাদেরকে শূণ্যরেখায় রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে খবর দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এসে তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাবেন।”

এর আগে ভারতে আটকা পড়া ছয়জন বাংলাদেশি গত ৭ এপ্রিল আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর তাদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে পাঠানো হয়।