টাঙ্গাইলে জ্বর-ঠাণ্ডায় নারীর মৃত্যু
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুস সোবহান জানান, কালিয়া উত্তরপাড়া গ্রামে বাবার বাড়িতে বুধবার সন্ধ্যায় ২১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।
তিনি বলেন, “ওই গৃহবধূর শশুরবাড়ি ঘাটাইল উপজেলার গাড়বাজার এলাকায়। তিনদিন আগে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তখন তার জ্বর, ঠাণ্ডা, কাশি, গলাব্যাথা ও পাতলা পায়খানা ছিল। বুধবার বিকালে বাবার বাড়ি ফিরে তিনি মারা যান।”
ওই গৃহবধূ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা-তা নিশ্চিত হতে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা জানান, ওই নারীর বাবার বাড়ির লোকজনকে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকতে বলা হয়েছে।
