২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের সেই মৃত আক্রান্ত ছিলেন

চাঁদপুর সদরের রামপুরে শ্বশুরবাড়িতে গত শনিবার মারা যাওয়া ব্যক্তি করোনারভাইরাসে আক্রান্ত ছিলেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 12:22 AM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বুধবার আইইডিসিআর থেকে রিপোর্ট আসে মৃত ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।

মৃতের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার কাসিমপুর পাদুয়া মুন্সী বাড়িতে। নারায়ণগঞ্জের এসিআই ওষুধ কোম্পানিতে চাকরি করতেন তিনি।

সিভিল সার্জন জানান, জেলায় একজন চিকিৎসকসহ মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মতলব উত্তর উপজেলায় চিকিৎসকসহ চারজন এবং চাঁদপুর সদর উপজেলায় চারজন।

এছাড়া চাঁদপুর সদর হাসপাতালের আসোলেশনে পাঁচজন রোগী ভর্তি রয়েছেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন রাখা হয়েছে এবং পার্শ্ববর্তী নতুন ভবনে বিকল্প ব্যবস্থায় চিকিৎসা কার্যক্রম চলছে। এ হাসপাতালের কর্মরত অন্যান্য চিকিৎসক, নার্স, আয়াসহ ২৭ জন এবং এই উপজেলার করোনাভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তির পরিবার ও এলাকাবাসী ২৭ জনসহ মোট ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নুসরাত জানান, করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও অপর দুই রোগীসহ তিনজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।