২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জ্বর-গলাব্যথায় যুবকের মৃত্যু, পরীক্ষায় নমুনা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় জ্বর ও গলাব্যথায় এক যুবকের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 04:42 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

চান্দা ইউনিয়নের শরীলদা গ্রামে মঙ্গলবার রাতে ২০ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয় বলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন উদ্দিন জানান।

মহসিন উদ্দিন বলেন, ওই যুবক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ১০ দিন আগে তিনি ঢাকা থেকে শরীলদা গ্রামে মায়ের কাছে আসেন। নিজ বাড়িতেই তার মৃত্যু হয়েছে।

“জ্বর ও গলাব্যথার সমস্যা ছিল এই যুবকের। এই কারণে তার নমূনা সংগ্রহ করা হয়েছে।”

ভাঙ্গার উপজেলা নির্বাহী কমকর্তা রকিবুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে বুধবার সকালে মেডিকেল টিম পাঠিয়েছি। তারা নমুনা সংগ্রহ করেছে। ওদের বাড়িটি ‘লকডাউনের’ নির্দেশ দেওয়া হয়েছে।”