২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ২০ দোকান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের’ আগুনে ২০টি দোকান পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 11:17 AM

Updated : 18 Aug 2022, 02:52 PM

আদমজী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের মিনমিজি কান্দাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় গুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ফার্নিচারের গুদামে আগুন লাগে। পরে তা আশপাশের ২০ দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভাতে নেভাতে ২০ দোকান পুড়ে যায়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।”