২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সংঘর্ষে কৃষক নিহত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ধান ক্ষেতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষকের প্রাণ গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 04:02 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

উপজেলার পুটিজানা ইউনিয়নের নামাপাড়া গ্রামে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

নিহত মো. শহীদুল্লাহর (৬০) বাড়ি ওই এলাকায়।

Image
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, গ্রামের একটি ধানক্ষেতে সেচের পানি দেওয়া নিয়ে আলফাজ উদ্দিন ও শহীদুল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে  সংঘর্ষ বেধে যায়।  

“এ সময় আলফাজের লোকজন শহীদুল্লাহকে কিরিচ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং দুইজনকে আটক করে।”

স্থানীয়রা হোসেন আলী বলেন, নামাপাড়া গ্রামে বিএডিসির গভীর নলকূপটি আলফাজ ও শহীদুল্লাহ পরিচালনা করতেন। দুই জনের মধ্যে সম্প্রতি টাকা-পয়সা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়।  সকালে আলফাজ শহীদুল্লার ক্ষেতে পানি দিতে অপরাগতা প্রকাশ করলে এ সংঘর্ষ বাঁধে।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।