২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে টিসিবির আরো তেল-চিনি উদ্ধার, আটক ২

রংপুর নগরীর থেকে দুপুরে ভোজ্যতেল উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে আরেক অভিযানে টিসিবির ৩২০০ লিটার সয়াবিন তেল ও পাঁচ বস্তা চিনি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 11:51 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

সোমবার সন্ধ্যায় নগরীর পাকপাড়ায় রূপান্তর টাওয়ার সংলগ্ন এক গুদাম থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

এ সময় টিসিবির ডিলার পার্থ ঘোষ (৩১) ও তার বড়ভাইকে আটক করেছে পুলিশ।

রংপুরে টিসিবির ভোজ্যতেল উদ্ধার, গ্রেপ্তার ২

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে টিসিবির ডিলার পার্থ ঘোষের ভাড়া নেওয়া একটি গোডাউন থেকে ৩২০০ লিটার তেল ও পাঁচ বস্তা চিনি উদ্ধার করা হয়।

“এ সময় পার্থ ঘোষ ও তার বড়ভাই মিথুন ঘোষকে (৪০) আটক করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।