চাঁদপুরের সেই স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে চিকিৎসা চলছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন নতুন ভবনে রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোববার এই হাসপাতালটি অবরুদ্ধ করে দেওয়া হয়।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণাধীন নতুন ভবনে রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান।
তিনি বলেন, হাসপাতালের এক আবাসিক মেডিকেল অফিসার ও আরও দুইজনের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সকল প্রকার চিকিৎসা সেবা বন্ধ করে গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। ভবনটি জীবাণুমুক্ত না করা পর্যন্ত এখানে কোনো কার্যক্রম পরিচালনা করা হবে না।
