২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণা জেলা অবরুদ্ধ ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে আরও অনেক জেলার মতো এবার নেত্রকোণা জেলাকেও অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 02:10 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

জেলা প্রশাসক মইনউল ইসলাম জানান, সোমবার সকাল ৯টায় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক সভায় জেলাকে ‘লকডাউন’ করার সিদ্ধান্ত হয়।

“সকাল ১০টা থেকে জেলা লকডাউন করা হলো। তবে জরুরি সেবাসমূহ এই ঘোষণার আওতার বাইরে থাকবে।”

জেলার সিভিল সার্জস তাজুল ইসলাম বলেন, জেলায় ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে চার জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নার্স, একজন নারী পোশাক কর্মী ও একজন উন্নয়ন কর্মী রয়েছেন।

এর আগে টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, কক্সবাজার, জামালপুর, চাঁদপুরসহ আরও বেশ কয়েকটি জেলা অবরুদ্ধ করা হয়েছে।

দেশে এ পর্যন্ত ৬২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; মৃত্যুবরণ করেছেন ৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৩৯ জন।