২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে নওগাঁয় ফিরে শ্বাসকষ্টে তরুণীর মৃত্যু

ঢাকা থেকে নওগাঁ ফেরার একদিন পর শ্বসকষ্টে এক তরুণীর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 04:01 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

শনিবার পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাজকোলা গ্রামের ২৬ বছর বয়সী এই নারীর মৃত্যু হয়।

এলাকাবাসি ও নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মনজুর এ মোর্শেদ বলেন,  এই নারী শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন। শনিবার ভোর রাতে তাকে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তার পরিবারের লোকজন। সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়।

মনজুর এ মোর্শেদ আরও বলেন, মেয়েটির পরিবারের লোকজন গোপনে মৃতদেহ নিয়ে গ্রামের বাড়িতে দাফনের জন্য গেলে সেখানে গ্রামের লোকজন করোনাভাইারাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্দেহে গ্রামে ঢুকতে বাধা দেয়।

“এসময় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে তার পরিবারের লোকজন মৃতদেহ মেয়েটির বাবার বাড়ি একই উপজেলার আকবরপুর ইউনিয়নের ব্যাদাপুর গ্রামে নিয়ে যায়।” 

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মনজুর এ মোর্শেদ জানান, নমুনা সংগ্রহের জন্য চিকিৎসক পাঠানো হয়েছে।