২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মালগাড়ি লাইনচ্যুত হয়ে রেলক্রসিং বন্ধ

গাজীপুরের জয়দেবপুর জংশনের কাছে মালগাড়ি লাইনচুত হয়ে একটি রেলক্রসিং বন্ধ হয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2020, 12:15 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

শুক্রবার সকালের এ দুর্ঘটনার পর থেকে ক্রসিংটি দিয়ে কোনো গাড়ি রেললাইন পার হতে পারছে না। সবাইকে যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে।

জয়দেবপুর স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রংপুরের সেতাবগঞ্জ থেকে ঢাকাগামী মালগাড়িটি জয়দেবপুর জংশনে ঢোকার সময় সকাল সাড়ে ৮টার দিকে এর দুটি বগি লাইনচ্যূত হয়। মালগাড়িটি রেলক্রসিংয়ের ওপর আটকে পড়ায় কোনো যান রেললাইন পার হতে পারছে না।

খবর দেওয়ার পর ঢাকা থেকে উদ্ধারকারীরা রওনা হয়েছে। দুর্ঘটনায় বগি দুটির চাকার স্প্রিং ও কিছু রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্টেশন মাস্টার মো. শাহজাহান।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল মান্নান বলেন, ক্রসিংটি বন্ধ হওয়ায় এখন সবাইকে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে।