২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে আক্রান্ত নারী ঢাকা থেকে পালিয়ে রাজবাড়ীতে ধরা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক নারী পালিয়ে রাজবাড়ি যাওয়ার পর তাকে খুঁজে বের করে জেলার সদর হাসপাতালের ‘আইসোলেশন ওয়ার্ডে’ ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ী প্রনিধিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2020, 10:24 PM

Updated : 18 Aug 2022, 02:49 PM

বুধবার সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রাম থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। এরপর বক্তারপুর ও পাশের সমশপুর গ্রাম লকডাউন করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত  হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সেখান থেকে পালিয়ে তিনি রাজবাড়ী চলে আসেন।

“পরে ডিজি অফিস থেকে এ খবর পাওয়ার পর জেলা প্রশাসন, সিভিল সার্জন ও জেলা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাকে খুঁজে বের করে। এরপর তাকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, “ওই নারী যে গ্রামে ছিলেন সেই গ্রামটিসহ পাশের আরেকটি গ্রাম লকডাউন করা হয়েছে।”