শরীয়তপুর হাসপাতালে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু
শরীয়তপুর সদর হাসপাতালে জ্বর,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৪টায় নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাও গ্রামে নিজ বাড়িতে ৩৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।
ফাইল ছবি
“সদর হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসোলেশনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।”
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিব হাওলাদার বলেন, “ওই ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের সকল উপসর্গ ছিল। তার বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”
