শরীয়তপুর-চাঁদপুর সেতু ভেঙে চলাচল বন্ধ
শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে ভেদরগঞ্জ উপজেলার জাজিয়াহারে বেইলি ব্রিজ ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমান।
সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, একটি মালবোঝাই ট্রাক নিয়ে ব্রিজটি দেবে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
“করোনাভাইরাসের কারণে কেউ কাজ করতে চায় না। আমরা চেষ্টা করছি যাতে করে শ্রমিক যোগাড় করে দ্রুত সেতুটি মেরামত করা যায়।”
স্থানীয় কনফোট গাড়ি চালক বলেন, বিকালে ব্রিজটি ভেঙে গেলেও কেউ মেরামত করতে আসেনি। শরীয়তপুর-চাঁদপুর সড়কে পাঁটি সেতু খুব ঝুঁকিপূর্ণ কিন্তু কর্তৃপক্ষ এগুলো মেরামত করে না।
সেতুটি ভেঙে পড়ার পর দুই পাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।
